নওগাঁয় নার্সদের অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবিতে নওগাঁয় অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঘন্টাব্যাপী সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন- নার্সিং সংস্কার পরিষদের নওগাঁ শাখার আহবায়ক নাজমুন নাহার, সদস্য সচিব রেবানা খাতুন, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ ও সদস্য আমজাদ হোসেন, সদস্য শেফালী খাতুনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা তদের দাাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান।

নার্সিং সংস্কার পরিষদের নওগাঁ শাখার আহবায়ক নাজমুন নাহার বলেন- নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাসকুরা নূর নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করেছে। এইজন্য তাকে পদত্যাগ করতে হবে।

এছাড়াও দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন- ডিজি পদত্যাগের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। আমরা আন্দোলন করতে চাই না, আমরা সেবা করতে চাই।