
আল-আমিন মিয়া, নরসিংদী: জুলাই হত্যাকান্ডের বিচার, গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম,দূনীতিবাজ ও বিদেশে অর্থপাচারকারীদের সকল সম্পওি ক্রোক করে রাস্ট্রীয় কোষাগারে জমা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন চালু এবং ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে এক গণ সমাবেশে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঘোড়া চত্বরে আগামীকাল ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখা আয়োজনে এ গণ সমাবেশ সফল করার সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ইসলামী আন্দোলন পলাশ উপজেলা শাখার নেতাকর্মীদের মাঝে। উপজেলার সর্বত্র সাজ সাজ রব বিরাজ করছে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন ভূইয়া, সেক্রেটারি মাওলানা মুসাবিন কাসিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, হাত পাখা প্রতীকের নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহসিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য জিএম মোবারক হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান।
গণসমাবেশে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমিনুল হক এবং সঞ্চালনায় থাকবেন ইসলামী আন্দোলন পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইকরাম হোসেন।
গনসমাবেশে আরও বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়া, নরসিংদী জেলা শাখার বর্তমান সহকারী দপ্তর সম্পাদক মো: ওয়ালী খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি মো: শফিউল্লাহ আদনান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি এম এম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মো: রোমান খান ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি মো: নাদিম মিয়া প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...