
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের প্রতিনিধিরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিশুশ্রম, বাল্যবিবাহ, শ্রম আইন, শিশু-কিশোরের মানসিক বিকাশ, নারীদের শিক্ষা, নারীর প্রতি সহিংসতাসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, বাল্যবিবাহ এবং শিশুশ্রম দূর করতে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই। প্রান্তিক পর্যায়ের শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রীড়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান নাটালি ম্যাকক্যুলি, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার ম্যানেজার ইলিজা কল্পনা, শিশুর সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায় কৃষকেরা রাত...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায়...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার অভিযোগ, ক্লাস...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার...