
ক্যাটরিনা কাইফ ও সালমান খান, বলিউডের অন্যতম চর্চিত জুটি। দীর্ঘদিনের সম্পর্কে থাকায় এখনও তাদেরকে নিয়ে সংবাদমাধ্যমে নিয়মিত বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হয়।
সোশ্যাল মিডিয়ায় বারবরই আলোচনায় থাকেন এই জুটি। দুজনের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি ছিল না। যদিও তাদের সম্পর্ক পূর্ণরূপ পায়নি।
কারণ অভিনেত্রীর জীবনে আগমন ঘটেছিল অন্য এক পুরুষের। তিনি রণবীর কাপুর। পরবর্তীতে সেই সম্পর্ক থেকেও বেড়িয়ে যান ক্যাটরিনা। গলায় মালা দেন ভিকি কৌশলের।
তবে ক্যাটরিনা সবচেয়ে বেশি আলোচিত ছিলেন সালমানকে নিয়েই। বিয়ের পরও এখনও প্রাক্তন প্রেমিককে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
যদিও ক্যাটরিনা ও সালমান খানের সম্পর্কের গল্প সিনেমার মতোই। যা শুনে রীতিমত অবাক হন ভক্তরাও। তাদের প্রথম দেখার গল্প কম বেশি সকলের জানা।
সালমান খানের বাড়ি গ্যালাক্সিতে প্রথম ক্যাটরিনাকে দেখেছিলেন অভিনেতা। অর্পিতার জন্মদিনে অভিনেত্রী নিমন্ত্রণ পেয়েছিলেন। গ্যালাক্সিতে ঢুকে বাড়িটা ঘুরে দেখছিলেন তিনি। সেই সময় অজান্তেই সালমান খানের ঘরে ঢুকে পড়েন।
সিনেমার মতো, সালমানও নাকি তখন নিজ বাথরুম থেকে বেরিয়েছিলেন। হঠাৎ বের হয়েই ক্যাটকে ঘরে দেখে চমকে যান তিনি। পাল্টা ক্যাটরিনাও অবাক হয়ে যান। বুঝতে পারেন না সেই সময় তার ঠিক কী করা উচিত।
এরপরই দুজনের জানা-পরিচয়। বাড়ে যোগাযোগ। সালমান স্থির করেন, ক্যাটরিনাকে বলিউডে অভিষেক করাবেন। সেখান থেকেই এই জুটির যাত্রা শুরু।
যদিও ক্যাটরিনা ও সালমান খানকে নিয়ে বহু জল্পনা এখনও রয়েছে। মাঝে শোনা গিয়েছিল, দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। তবে সেই জল্পনা মিথ্যা প্রমাণ করে দিয়ে নিজের বিয়ের পরপরই সালমানের সঙ্গে টাইগার থ্রি’র ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে যান ক্যাটরিনা।
সূত্র: টিভিনাইন বাংলা।
মন্তব্য লিখুন
আরও খবর
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায় কৃষকেরা রাত...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায়...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার অভিযোগ, ক্লাস...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার...
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা...
শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় নাজমুন আরা সুলতানাকে দিশারীর...
শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় নাজমুন আরা...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের...