
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নড়াইল পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ. জেড এম ইকবাল আলম জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল আলম জুয়েল নড়াইল পৌর-সভার ডুমুরতলা গ্রামের হাজী মোহাম্মদ শামসুল আলমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত (৪ আগস্ট) সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে গত (১০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। ওই মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কাউন্সিলর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...