
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভেড়াছড়া গ্রামের আমজাদ মিয়া (২৮) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত আমজাদ মিয়া উপজেরার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রইছ মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য সুন্দর আলী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, আমজাদ মিয়া পাশের গ্রাম কান্দিগাঁও গ্রামে ধানি জমিতে কাজ করতে যায়। ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় হঠাৎ আমজাদ বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার এর একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ১ মেয়ে ও ২ সন্তারের জনক।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বজ্রপাতে যুবকের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে আমাদের জানিয়েছে। আমরা ডিসি অফিস তথ্যটা পাঠিয়েছি। দ্রুত সময়ের ভিতরে নিহত পরিবারকে সহযোগীতা করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক