
প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা পরবর্তী জনসাধারনের জন্য “ফ্রী” মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোরেশী ফাউন্ডেশন এর আয়োজনে ও তালহা ইবনে উবাইদিল্লাহ (রাঃ) হিফজুল কোরআন শিক্ষা কেন্দ্রের সহযোগীতায় “ফ্রী” মেডিকেল ক্যাম্প সহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, রামপাশা, রামপুর ও গোপাল নগর এলাকার ১ হাজার রোগীকে এ সেবা প্রদান করা হয় ও তাদের মাঝে ফ্রী ঔষধ বিতরন করা হয়।
এসময় চিকিৎসা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কোরেশী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ আহমেদ, সহকারী অধ্যাপক, ফরেনসিক মেডিসিন ডা.নিলয় চন্দ্র দাস, ঢাকা মেডিকেল কলেজের ডা. সিরাজুল ইসলাম, দ্যা নিউ লাইফ হাসপাতাল শ্রীমঙ্গলের এমডি (এইচ.আর) এবং আর.এম.ও ডা. আব্দুল্লাহ আল মামুন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার ডা. রুকসানা আক্তার জুঁই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, খন্দকার আনোয়ার মাসুম, খন্দকার রফিক মাহমুদ, সৈয়দ সাদত হোসেন, সৈয়দ নাজমুল হাসান মিঠু ও এনজিও কর্মী ফরহাদ আহমেদ প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক