
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলে যোগদান করলেন নড়াইল জেলা জাতীয় পার্টির (বিদিশা নেতৃত্বাধীন) সভাপতি মোঃ বদরুল ইসলাম বদি ও লোহাগড়া উপজেলার সভাপতি কে. এম ইলিয়াচ হোসেন।
শনিবার (২১সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় পার্টির দুই সভাপতি ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টি থেকে এনপিপি দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দু’জনের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দেশের যে কয়েকটি রাজনৈতিক দল আছে তার মধ্যে জনপ্রিয় একটি দল। এ দলটি সব সময় গণতন্ত্রে বিশ্বাসী।
গণতন্ত্র উদ্ধারের জন্য ১৭টি বছর এই দলের নেতাকর্মীরা রাজপথে ছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিদায়ের পর থেকে দেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।
এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ এনপিপিতে যোগদান করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...