
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এরিমধ্যে থানার তিনভাগের দুই ভাগ পুলিশ কাজে যোগদান করেছেন। শনিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ।
রোববার (১১আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল-কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন।
তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম বলেন,শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তার হিসেবনিকেশ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব,র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও ওসি বিনয় ভূষণ রায়।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...