
সম্রাট হোসাইনঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ধারা ৪ অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,পৌরসভা মেয়র/কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর/কর্মকর্তাগণ জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিবেন্ধক হিসেবে কাজ করছেন।
সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,পৌরসভা মেয়র,সিটি কর্পোরেশন মেয়র/কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ফলে,জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোঃ হাবিবুর রহমান এক আদেশ নামা জারী করছেন।
১৪ আগষ্ট/২০২৪ ইং তারিখ স্বাক্ষরিত ঐ পত্রে বলা হয়েছে-
ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেঃ-অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার স্ব-বিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব পালণ করবেন এবং উক্ত কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মকর্তাগণ নিবন্ধকের দায়িত্ব পালণ করবেন।
পৌরসভার ক্ষেত্রেঃ-অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভা সমূহের মেয়রদের পরিবর্তে সংস্লিষ্ট জেলার উপপরিচালক(স্থানীয় সরকার) স্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং উক্ত কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মকর্তাগণ নিবন্ধকের দায়িত্ব পালণ করবেন।
এই আদেশ জারীর পর ১৮ আগস্ট/২০২৪ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারী করা হয়। প্রজ্ঞাপণে বলা হয়,স্থানীয় সরকার(পৌরসভা)(সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে পৌরসভার মেয়রদেরকে নিজ নিজ পদ হতে অপসারন করা হয়।
এমতাবস্থায়,অন্যান্য পৌরসভার ন্যায় বেনাপোল পৌরসভায় প্রশাসকের দায়িত্ব পেলেন সুজন সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),যশোর।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী