
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার পদত্যাগ করেছেন।
সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলে পদত্যাগের আবেদনপত্র জমা দেন তারা।
পদত্যাগপত্রে উপ-উপাচার্য উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকের প্রেক্ষিতে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর হতে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি উপ-উপাচার্যের দায়িত্ব হতে পদত্যাগ করছি।
অন্য আরেক পদত্যাগপত্রে কোষাধ্যক্ষ উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ১০ আগস্ট, ২০২১ তারিখের এক স্মারকে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর হতে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি ট্রেজারার পদ হতে পদত্যাগ করছি।
এর আগে, রোববার উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ রাশেদা আখতার স্বেচ্ছায় পদত্যাগ না করায় তাদের অফিস কক্ষে পদবির নেমপ্লেট তুলে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলায় প্রশাসনের ব্যর্থতা ও সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...