নওগাঁয় জামায়াতের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ , ৩১ আগস্ট ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার উদ্যোগে স্থানীয় ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্ট মিলানায়তনে শুক্রবার সকাল সাতটা থেকে ওয়ার্ড সভাপতি/ সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াত ইসলামী নওগাঁ সদর উপজেলা আমীর মাওলানা মোঃ মোনায়েম হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন খ. ম আব্দুর রাকিব কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর নওগাঁ জেলা পূর্ব।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোঃ মহিউদ্দিন নায়েবে আমীর নওগাঁ জেলা পূর্ব। এ্যাড: আ স ম সায়েম, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নওগাঁ সদর উপজেলা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও: আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মাও: নজিবর রহমান, ক্বারী আজিজার রহমান, সেকেন্দার আলী মোল্লা, খালিদ মোস্তফা’সহ ইউনিয়ন আমির, সভাপতি ও সেক্রেটারীবৃন্দ