বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার উদ্যোগে স্থানীয় ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্ট মিলানায়তনে শুক্রবার সকাল সাতটা থেকে ওয়ার্ড সভাপতি/ সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াত ইসলামী নওগাঁ সদর উপজেলা আমীর মাওলানা মোঃ মোনায়েম হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন খ. ম আব্দুর রাকিব কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর নওগাঁ জেলা পূর্ব।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোঃ মহিউদ্দিন নায়েবে আমীর নওগাঁ জেলা পূর্ব। এ্যাড: আ স ম সায়েম, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নওগাঁ সদর উপজেলা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও: আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মাও: নজিবর রহমান, ক্বারী আজিজার রহমান, সেকেন্দার আলী মোল্লা, খালিদ মোস্তফা'সহ ইউনিয়ন আমির, সভাপতি ও সেক্রেটারীবৃন্দ
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত