
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নানা ভুলের কারণে মানুষের হয়রানি হচ্ছে জানিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়, তা করা হবে।
রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক হাজারের বেশি মামলা রয়েছে হাইকোর্টে। মনে হয় সপ্তাহ খানেক আগেও একটা মামলা হয়েছে। প্রাকটিক্যালি যে কাজকর্মগুলা হচ্ছে কী কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে। যে ভুলগুলো হচ্ছে, যাতে মানুষ হয়রানি হয়ে কোর্টে আসতে হয়, সেটা যতটা মিনিমাইজ করা যায়।
কী কী চ্যালেঞ্জ দেখছেন- জানতে চাইলে বলেন, কাজের ধরন কী সেটা বুঝতে হবে। এখনই বলা যাবে না, কোন কাজটা অগ্রাধিকার পাবে, কোনটা পাবে না। আগে বুঝি তারপর অগ্রাধিকার দেবো। পুরো সরকারটাই একটা চ্যালেঞ্জ। দেশের চলমান অবস্থাই চ্যালেঞ্জের।
তিনি বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে। এটা তো রুটিন ক্যাটাগরির সরকার না। যে পাঁচ বছর মেয়াদ শেষ হলো, আবার স্বাভাবিকভাবে নতুন সরকার এলো। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে গঠিত হলো।
কতদিন হতে পারে মেয়াদ? এমন প্রশ্নে তিনি বলেন, সেটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।
এরপর তিনি নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা