
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে ভূমিধসের পর অন্তত ১৩ জন নিখোঁজ ছিলেন। কর্তৃপক্ষ একে একে তাদের মরদেহ উদ্ধার করেছেন।
ফুকেটের গভর্নর সোফোন সুওয়ান্নারাত সবশেষ তিনজনের মরদেহ উদ্ধারের পর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে নিখোঁজ থাকা ১৩ জনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ ছিলেন পর্যটক ও কেউ ছিলেন শ্রমিক।
ভূমিধস ফুকেটের মুয়াং জেলার তিনটি সাব জেলায় আঘাত হানে। এই দুর্যোগে নয়টি গ্রামের ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের পাশাপাশি এই বিপর্যয়ে আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে রয়েছেন।
নিহত ১৩ জনের মধ্যে নয়জন মিয়ানমারের শ্রমিক। অন্য চারজনের মধ্যে একটি রাশিয়ান দম্পত্তি ও দুইজন থাই নাগরিক রয়েছেন।
ফুকেটের গভর্নর বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া সেখানে বড় ধরনের পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...