
এবার নরসিংদীর পলাশে ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এই কার্যক্রমে অংশ নেন।
পলাশ বাসসট্যান্ড চত্ত্বরে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের সামনেসহ উপজেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাস্ক দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করেন। শিক্ষার্থীরা রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। ঝাড়– দিয়ে পরিষ্কার করছেন সড়ক।
এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পলাশ উপজেলার সমন্বয়ক সাইমন রসুল শান্ত, রিয়াতুল ইসলাম, জাহিন মোল্লা ও নুসরাত জাহান মিথিলাসহ সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, ‘বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের।
আমরা ব্যক্তিগত উদ্যোগে এই কাজে নেমেছি। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।’
সেই সঙ্গে শিক্ষার্থীরা হ্যান্ড মাইক নিয়ে পাড়া-মহল্লার দোকানদারকে সতর্ক করে বলেন, প্রত্যেক দোকানী-ব্যবসায়ী যেন তার দোকান-প্রতিষ্ঠানের সামনে ঝুড়ি (ময়লার ড্রাম) রাখেন। নয়তো ওইসব দোকান থেকে পন্য কেনাও বর্জন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...