
মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে সরাইল উপজেলা অন্নদা মোড়ে সাধারণ মানুষও শিক্ষার্থী দের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বুধবার (৭ আগস্ট) সকালে সরাইল উপজেলা অন্নদা মোড়ে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে এ দ মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে পরিবহন অন্যান্য যানবাহন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সড়কগুলো গুরুত্বপূর্ণ এ মোড় মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগছে জট।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টা এমোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।
এখানে একজনের সঙ্গে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন,এখন যেহেতু ট্রাফিক নেই, তাই সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সকাল থেকে এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছি।
মানুষের জন্য এ কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।এদিকে সকাল থেকে কোথাও কোনো ট্রাফিক, পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...