
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নরসিংদীর পলাশে বিজয় মিছিল উদযাপন করেছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখরিত হয় চারদিক।
এসময় সমন্বয়ক শিক্ষার্থীরা বলেন, গত ২০-২২ দিনে অনেক আন্দোলনের পর আমরা সফলতা পেয়েছি।আমরা আশা করি, সকলে মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। কোনো রকম সহিংসতা কখনো শিক্ষার্থীদের প্রতিবাদে ভাষা হতে পারে না। আমরা সকলে মিলে দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ বিয়াম ল্যাবলেটরি স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,সমন্বয়ক সাইমন রসুল শান্ত, রিফাতুল ইসলাম, জাহিন মোল্লা ও নুসরাত জাহান মিথিলাসহ পলাশ উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...