
আদালতে কোনো সিন্ডিকেটের তথ্য জানা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।’
রোববার (১১ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো সিন্ডিকেট করবেন এটা তার শত্রুও বিশ্বাস করবে না।’
তিনি বলেন, ‘এরই মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তিনি অতিদ্রুত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটিকে উন্নত করবেন।’
অনেক ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুমে তালা লাগানো। এ বিষয়ে পদক্ষেপ কী জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা অতিদ্রুত এ সমস্যার সমাধান করবো।’
বিচারাঙ্গনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। এসব অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি মানুষের সে আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।’
হাইকোর্ট বিভাগ ঢেলে সাজানোর প্রয়োজন মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘অবশ্যই মনে করি। যে কারণে জনরোষ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগে কেন হবে না।’
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী