
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে দেলোয়ার হোসেন মজুমদার লিখেছেন, গত ১২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলীর পদ থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদারকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। তাতে বলা হয়েছিল- তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।
এর আগে দেলোয়ার হোসেন মজুমদার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তবে তিনি প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্বে ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক