নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের সংগঠন “স্বপ্নের মফস্বল” এর উদ্যোগে ২০০ পিস জাম গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

স্বপ্নের মফস্বলের সভাপতি সুলতান শাহরিয়া শাফি’র সভাপতিত্বে সহকারী শিক্ষক মোসাদ্দেকুল হক অনিক ও মো: আব্দুর রউফ খান এবং স্বপ্নের মফস্বলের তাসিন, নিরব সরদার, আল ওয়াসী, আবু জর গিফারী, সালমান ফারসী ও আব্দুল্লাহ আল রিয়াদ উপস্থিত ছিলেন।

স্বপ্নের মফস্বলের সভাপতি সুলতান শাহরিয়া শাফি জানান, “স্কুলের শিক্ষার্থীদের বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। সবুজ সুন্দর বাংলাদেশের স্বপ্নে বেড়ে নতুন প্রজন্ম। গড়ে উঠবে স্বপ্নের মফস্বল।”

সংগঠনের উপদেষ্টা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “স্বপ্নের মফস্বল মূলত স্কুল শিক্ষার্থীদের হাত ধরেই ২০২২ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে। সংগঠনটি প্রাথমিক চিকিৎসা, খাবার বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান সহ শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে কাজ করে আসছে। আশা করি সামনে আরো ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।”