
চলমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে লাশের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাহবাগ থানা পুলিশের বিরুদ্ধে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় একজন গুলিবিদ্ধ হন।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ-টিএসসি রোডে এ চিত্র লক্ষ্য করা যায়। আন্দোলনকারী একজনের মাথায় গুলি লাগলে তাকে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এর আগে একদল আন্দোলনকারী ফার্মগেটে-বাংলামোটরে পুলিশ-আওয়ামী লীগের হামলায় নিহত তিন জনের লাশ নিয়ে মিছিল বের করে। পরে তারা শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগে উপস্থিত হয়। এসময় এক দল আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে শাহবাগ থানায় ইট-পাটকেল মারতে থাকলে পুলিশ ভেতর থেকে হামলা চালায়। পরে পুলিশ থানা থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, সারাদিন পুলিশ শাহবাগ থানা থেকে বের হয়নি। শিক্ষার্থীরা তাদের প্রটেকশন দিয়ে রেখেছিল। সন্ধ্যায় হঠাৎ তাদের ওপর কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করা হলে তারা গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মারতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী