• দেশজুড়ে ফিচার
  • নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলনরত শিক্ষার্থীদের

নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলনরত শিক্ষার্থীদের

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টা থেকে শহরের কাজীর মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

পরে আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ অংশ নিতে দেখা যায়।

এদিকে আন্দোল ঘিরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।