• জাতীয় শীর্ষ সংবাদ
  • পৌর মেয়র মহসিন মিয়া মধুকে গ্রেফতারের দাবীতে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

হত্যাকারীদের আশ্রয়দাতা অভিযোগে শ্রীমঙ্গল

পৌর মেয়র মহসিন মিয়া মধুকে গ্রেফতারের দাবীতে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের হত্যাকারীদের আশ্রয়দাতা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্ভে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কমলগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতেৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্ভে গ্রেফতারের দাবী এর কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ সরকারি কলেজের প্রদান ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সেসময় শিক্ষার্থীরা, “জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে, দালালরা হুশিয়ার সাবধান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ও পৌরসভার মেয়রের গ্রেফতারের দাবীতে-ইত্যাদি স্লোগান দেয়।

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কমলগঞ্জ উপজেলার সমন্বয়ক মোহাম্মদ মিলাদ আহমদ ও তোহেল আহমদ।

বিক্ষোব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘১৪ আগষ্ট শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড সুলতান টি রির্সোটে নারায়নগঞ্জের শামীম ওসমান অবস্থান করছেন বলে ফেইসবুকে খবর প্রচারিত হলে সেনা বাহিনী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রিসোর্টের সামনে অবস্থান গ্রহণ করেছিলেন। এসময় তিনি (পৌর মেয়র) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রিসোর্টে কেউ নেই বলে এলাকা ত্যাগ করতে বাধ্য করেছিলেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকার সাংসদ ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির সাথে বিশেষ সখত্যা ছিল বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌর সভার মেয়রের।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মোহাম্মদ মিলাদ হোসেন বলেন,‘বিজয় শুধু ছাত্রদের নয়। এ বিজয় ছাত্র জনতার। এখনো পরাজিত শক্তিরা নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। এ লড়াই চলবে। এসময় তিনি শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্ভে গ্রেফতারের দাবী জানান তিনি।