অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। ‌

তবে নতুন করে কতজন উপদেষ্টা শপথ নিচ্ছেন এবং তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।