
সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্দোলনের ঘটনা তদন্তে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল আসবে। আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করবেন তারা। আমরা সহযোগিতা করবো।’
জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়ে আরও সহায়তা চাওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা প্রথম অগ্রাধিকার হবে। এছাড়া কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...