গণঅভ্যুত্থান ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনো একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। বিএনপি কোন বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নয় বলেও দাবি তাঁর।

নানা ইস্যুতে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন থাকবে।