
ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ চেয়ারম্যান, ৫ পৌরসভার মেয়র ও ৯ উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে।
প্রজ্ঞাপনগুলো সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে পৌরসভার মেয়রগণ ও উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ (ঘ) ও জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ প্রয়োগ করে ৩২৩ পৌরসভার মেয়র ও ৪৯৫ টি উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান হলেন: বিল্লাল মিয়া। তিনি গত ৯ মার্চ উপ-নির্বাচনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনকে হারিয়ে নির্দলীয় হিসেবে জয় লাভ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৫ পৌরসভার মেয়রগণ হলেন: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির, আখাউড়া পৌরসভার মেয়র ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, নবীনগর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য শিব সংকর দাস, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন।
৯ উপজেলার চেয়ারম্যানরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোমা আক্তার, আশুগঞ্জ উপজেলা চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু, সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রার্থী মো. আল জাবের, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাইদুর রহমান স্বপন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...