
বাংলাদেশ ও ভারতের অভ্যন্তর দিয়ে প্রবাহিত নদীর উপর ভারতের ত্রিপুরায় নির্মিত বাঁধ খুলে দিয়েছে ভারত। তাই বাংলাদেশের কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র বন্যা।
ফলে সম্পদের ক্ষতিসহ সধারণ মানুষ মারা যাচ্ছেন। তারই প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২২আগস্ট) রাত ১টায় বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি বুটেক্সের জিএমএজি ওসমানী হল থেকে শুরু হয়ে প্রথমে বুটেক্সের শহীদ আজিজ হলে যায়। তারপর সেখান থেকে সাতরাস্তা হয়ে বুটেক্সের প্রধান ফটকের সামনে যায় এবং সর্বশেষ জিএমএজি ওসমানী হলে গিয়ে শেষ হয়।
সাধারণ শিক্ষার্থীরা বলেন প্রতিবছর খরার সময় ভারত তাদের বাঁধের মাধ্যম নদীর পানি আটকে রাখে এবং বর্ষার মৌসুমে তারা বাঁধের গেট খুলে দেয়। ফলে খরার মৌসুমে খরা তীব্র আকার ধারণ করে এবং বর্ষার মৌসুমে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়।
যার ফলস্বরূপ দেশকে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। যা আমাদেরকে অর্থনৈতিকভাবে বার বার পিছিয়ে দিচ্ছে।
এছাড়া শিক্ষার্থীরা আরো বলেন এবছর বর্ষার মৌসুমে ভারত ত্রিপুরায় বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে চলমান নদীর উপর নির্মিত বাঁধ খুলে দিয়েছে। তাই বাংলাদেশের কুমিল্লা, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে। ফলে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং বিভিন্ন সম্পদের ক্ষতিসাধন হচ্ছে।
তাছাড়া এই সমস্যার কথা ফেসবুকে পোস্ট করার কারণে আবারার ফাহাদকে ছাত্রলীগ কর্তিক তীব্র নির্যাতনের শিকার হতে হয়। যার জন্য সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
মিছিলে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতি ভারতের এই অবিচারের নিন্দা জানায় ও একটি কার্যকরী পানিবণ্টন চুক্তি করার জন্য আহবান করে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক