সরাইলে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ জাল জব্দ ও ধ্বংস 

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ , ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ তাসলিমা উদ্দিন,সরাইলঃ আজ বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অভিযান চালিয়ে অবৈধ রিং জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর তিতাস নদী মলাইশ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়,প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা শাপলা বিলের শাহবাজপুর ও তিতাস নদীতে অবৈধ রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে রিংজাল ১০ টি ও প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

এ জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ জাল পরিহার করা প্রয়োজন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসারও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি।

আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।

এ সময় সঙ্গে ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন,মনিরুল ইসলাম ক্ষেত্র সহকারী ও মো. জসিম উদ্দিন,অফিস সহকারী কাম কম্পিউটার এবং সরাইল থানার পুলিশ ও মৎস্যজীবি সমিতির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিগণ।