
মো.তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা যোগদান করেছেন। ২৪ জুলাই সকালে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম মো.আতিকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।এর আগে মো. সোহাগ রানা জেলার নাসির নগর থানার ওসির দায়িত্ব পালন করেন।
তাঁর বাড়ি কুমিল্লা জেলারব্রাহ্মণপাড়া থানার নানার চান্দলা এলাকায়।ওসি মো.সোহাগ রানা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নানার চান্দলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স শেষ করে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে লক্ষ্মীপুর জেলায় যোগদান করে কর্মজীবন শুরু করেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও তিন ছেলে সন্তানের বাবা। নবাগত সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.সোহাগ রানা দায়িত্বভার গ্রহণ করে বলেন, সকলের সহযোগিতায় সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা’সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
নবাগত ওসি বলেন, সরাইল উপজেলার প্রত্যেকটি নাগরিক যাতে পুলিশি সেবা নির্বিঘ্নে পেতে পারে এবং কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব।
এছাড়া পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দাঙ্গা,মাদক, জুয়া, চুরি, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক