
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী নিজ এলাকায় সরকারি জমি দখল ডেইরি ফার্ম করছিলেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ওই জমিতে ডেইরি ফার্ম নির্মাণের কাজ বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে বললেও সরিয়ে নেননি তিনি।
মঙ্গলবার (৯ জুলাই) মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে এমন তথ্য পাওয়া যায়।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী ব্যবসায়ী পরিচয় দিয়ে কয়েক বছর আগে এলাকায় এসে মসজিদ নির্মাণসহ এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে বেশ পরিচিতি অর্জন করেন। এরপর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে একটি ডেইরি ফার্ম করতে ডাসার ইউনিয়নের কমলাপুর বাজার সংলগ্ন বড় ব্রিজের কাছে সরকারি খালসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করেন। ওই জমিতে তিনি শতাধিক গরু পালন করা যায় এমনভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি টের পেলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির ওপর নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বললেও আবেদ আলী তা সরিয়ে নেননি। বর্তমানে নির্মাণাধীন ওই স্থাপনাগুলো পতিত অবস্থায় রয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান বলেন, আবেদ আলী মাদারীপুরে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না তুললেও কমলাপুর বাজার সংলগ্ন একটি সরকারি জমিতে ডেইরি ফার্ম নির্মাণ করতে চেয়েছিলেন। তবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে ওই ডেইরি ফার্মের কাজ বন্ধ রয়েছে।
বিষয়টি নিয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ বলেন, আমরা খবর পাই আবেদ আলী নামে একজন কমলাপুর বাজার সংলগ্ন এলাকায় একটি গরুর খামার এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য স্থাপনা তৈরি করেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি জায়গাটি মূলত সড়ক ও জনপথ বিভাগের। তাৎক্ষণিক আমরা নির্মাণ কাজ বন্ধ করে দেই। আবেদ আলীকে আমরা জানিয়েছি তিনি যেন তার এই অবৈধ প্রতিষ্ঠান সরিয়ে নেন। তিনি সরিয়ে না নিলে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে, তারা সরিয়ে নেবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী