
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা রাতে ঘুমায় না। রাত ২ টার সময় ফোন করলেও শেখ হাসিনাকে পাওয়া যায়।
সোমবার (১ জুলাই) বিকালে তেজগাঁও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন। মানুষের কষ্ট কীভাবে দূর করা যায়, এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না। একটু ধৈর্য ধরুন। সর্বাত্মক চেষ্টা চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, খেলা আবারও হবে। লুটপাট করে লন্ডনে বসে… আরাম আয়েশ করছে তারেক রহমান। খেলা আবারও হবে। আওয়ামী লীগ প্রস্তুত, আমরা প্রস্তুত।
দুনীর্তির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা বলেছেন যে, আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে, তাদের কোনো উপায় নেই। সব দুর্নীতিবাজের বিচার হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী