বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নোয়াগাঁও সেমিফাইনালে

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ , ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো.তাসলিম উদ্দিন,সরাইলঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৪ অনূর্ধ্ব – ১৭ খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১১ জুলাই বিকেলে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় উপজেলার নোয়াগাঁও ইউপি একাদশ শাহজাদাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে নোয়াগাঁ ইউপি ফুটবল একাদশ।

এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.একরামুল ইসলাম।উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ইতি বেগম, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক এসএম ফরিদ।

সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম প্রমুখ।

রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন, মাসুম উল্লাহ খন্দকার সহকারী ছিলেন শফিক ও মতিন, সে সময় মাঠে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,দর্শক, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য থাকেযে আগামী ১৩ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।