নালিতাবাড়ীতে মাদক কারবারি ও জুয়ারীসহ ৫ জন আটক

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন ও ১০০ গ্রাম গাজাসহ মোঃ ফরিদুল ইসলাম এবং সেলিম,মান্নান ও দুলাল নামক ৩ জন জুয়ারীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই )দুপুরে পৃথক অভিযানে গ্রেফতারকৃত ৫ জনকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল হোসেন নামে একজন ও একই রাতে নন্নী এলাকা থেকে ১০০ গ্রাম গাজাসহ ফরিদুল ইসলাম নামের একজন এবং একই দিনে বিকাল ৪ঃ৩০ ঘটিকায় বাজার ছিটপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় সেলিম,মান্নান ও দুলাল নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আ: কাদিরের পুত্র ও ১০০ গ্রাম গাজাসহ গ্রেফতারকৃত মোঃ ফরিদুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজুপাড়া এলাকার মোঃ আক্কাস আলী’র পুত্র। অন্যদিকে জুয়া খেলা অবস্থায় বাজার ছিটপাড়া এলাকার মৃত আলাল উদ্দীনের পুত্র সেলিম, মৃত শাহজাহান বাদশাহ’র পুত্র মান্নান ও মৃত তাহের আলীর পুত্র দুলাল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদক কারবারী ও জুয়ারী সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত ২জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও জুয়ারীদের ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।