
তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি রেস্তোরাঁয় মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।
সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ জুন) পশ্চিম তুরস্কের শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক (গ্যাস) বিষ্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে রাস্তাটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। পাশে থাকা বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, কয়েক ডজন উদ্ধারকর্মীকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেমান এলবান হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ৪০ জনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ী হতে পারে এমন একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...