
টুটুল আহমেদ, ঝিনাইগাতীঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (৭জুলাই) দুপুরে সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সেই সাথে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...