
কুয়েতের ২০ নাম্বার ভিসা বা ‘খাদেম-গৃহকর্মী’ ভিসা ১৮ নাম্বার ভিসা বা ‘শন-বেসরকারি খাত’ ভিসায় পরিবর্তনের বিষয়ে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস কুয়েতের জনশক্তি পাবলিক অথরিটির বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে আরো উল্লেখ করা হয়, স্থানীয় জনশক্তি পাবলিক অথরিটি জানিয়েছে কুয়েতের ২০ নাম্বার ‘গৃহকর্মী’ ভিসা- ১৮ নাম্বার বেসরকারি খাতে পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহ শেষের আগেই এ বিষয়ে নতুন আইন জারি করা হবে বলে আশা করা হচ্ছে।
নতুন আইনে সকল সুবিধাভোগীদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে অবশ্যই গৃহকর্মী ভিসাধারীদের ন্যূনতম এক বছর স্পন্সরের সঙ্গে কাজ করতে হবে।
নতুন আইন মেনে শর্তাবলী পূরণ করতে সক্ষম হলে বেসরকারি খাতে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মী ভিসার প্রবাসীরা।
উল্লেখ্য, গত সপ্তাহে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছিল। বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান নীতি’ নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, গৃহকর্মীদের ২০ নাম্বার ভিসা বেসরকারি খাতে কাজ করার জন্য ১৮ নাম্বার ভিসায় পরিবর্তনে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা