
দিনাজপুরের হিলি বন্দরে ভারত থেকে আমদানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা কমেছে পেঁয়াজের দাম। টন প্রতি কমেছে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত।
মঙ্গলবার (১০ জুলাই) আমদানি করা পেঁয়াজের প্রবেশ করতে দেখা যায়। এরপর সেখানে ভিড় করেন পাইকাররা। পেঁয়াজের দরদাম ও বিক্রি চলবে আজ সন্ধ্যা পর্যন্ত।
বন্দরে পেঁয়াজ কিনতে আসা এক পাইকার বলেন, ‘হিলি বন্দরে প্রতিদিন দুএক গাড়ি পেঁয়াজ আমদানি হলেও গত দুদিন থেকে সেটা আরও বেড়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় এর দামটাও কমেছে। যদি আর কিছুটা কমে আমাদের জন্য ভালো।’
বন্দরের পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ পচনশীল কাঁচা পণ্য। বর্তমানে আবহাওয়া তেমন ভালো না। তার মধ্যে অতিরিক্ত গরম। পেঁয়াজের ট্রাকগুলো আসছে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার কিলোমিটার দূর থেকে। যে কারণেই প্রতিদিনের বাজার দরে আমরা পেঁয়াজগুলো বিক্রি করে থাকি। রাখার কোনো সুযোগ নাই।
দাম কমার বিষয় ব্যবসায়ীরা বলেন, কাঁচা পণ্য কখনো দাম বাড়বে আবার কখনো কমবে, এভাবে আমাদের ব্যবসা চালিয়ে যেতে হয়।
হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুই এক গাড়ি পেঁয়াজ আমদানি হলেও গত দুদিন থেকে তা বুদ্ধি পেয়েছে। পেঁয়াজ পচনশীল কাঁচা পণ্য, কাস্টমসের শুল্কায়ন শেষে পণ্য দ্রুত ছাড়সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের গেলো ৬ দিনে ভারতীয় ২০ ট্রাকে ৫৮২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হলেও গত দুদিনে আমদানি হয়েছে ভারতীয় ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিক টন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...