• দেশজুড়ে ফিচার
  • স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী শেরপুর’র উদ্যোগে বৃক্ষ রোপন

স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী শেরপুর’র উদ্যোগে বৃক্ষ রোপন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী শেরপুর’র উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) শেরপুর টু জামালপুর রোডের পাশে শেরীপাড়া এসি মসজিদ ও মাদ্রাসার আশেপাশে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির সদস্যরা জানায়, কয়েকটি ধাপে শেরপুর জেলার সকল উপজেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়, বিভিন্ন স্থানে এখন পর্যন্ত প্রায় শতাধিক গাছের চারা রোপণ করেছে সংগঠনটি। এর মধ্যে ফুল-ফল ও কাঠ গাছের চারা উল্লেখযোগ্য।

এ বিষয়ে সংগঠনটির সিনিয়ির সহ-সভাপতি সুজন মোল্লা জানান, শহরে বাস্তবতায় গাছ লাগানোর জন্য উপযুক্ত স্থান এবং মাটি পাওয়া দুষ্কর ব্যাপার। কিন্তু পরিবেশকে সুন্দর, সবুজ এবং উপকারী করার অদম্য ইচ্ছা থেকে আমরা টিম রূপসী শেরপুর কয়েকটি ধাপে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের কার্যক্রম সম্পন্ন করেছি।

নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন বাবু বলেন, প্রকৃতিকে সুস্থ রাখতে হলে গাছ লাগানো জরুরি। আমাদের সবার উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো।

এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহরিয়ার হাসান, কোষাধ্যক্ষ মোঃ ফারদিন আরফান জয়, নাইমুল ইসলাম নিশাত সহ আরো অনেকে।

এবিষয়ে জনপ্রিয় ফেইসবুক গ্রুপ স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী শেরপুর প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা জানান,”শ্রম মেধা ইচ্ছা শক্তি রূপসীর মূলভিত্তি “এই শ্লোগান কে ধারন করে আমরা শেরপুরেরর পাঁচটি উপজেলার সকল ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে, বৃক্ষরোপনের উপকারিতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান।

এছাড়াও আমরা গরীব অসহায় মানুষদের সাধ্যমত সাহায্য ও সহযোগিতা, পরিস্কার পরিছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও ধুমপান ও মাদকের বিরুদ্ধে প্রচারণার বিষয়েও কাজ করছি।