সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ৩ জুলাই ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবারের অভিযানে আমদানি নিষিদ্ধ ব্রাহামা জাতের ৬টি গরু জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করে।