
মোঃতাসলিম উদ্দিন,সরাইলঃব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশরী গ্রামে পুকুর খনন করার সময় দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেন,সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ। যারা নিহত হলেন, ময়মনসিংহের তারাকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দোলোয়ার (২৫) ও আসাদ আলীর ছেলে মনসুর আলী (২৭)।
তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানাযায়।এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানান, পুকুর খননের কাজ করাচ্ছিলেন সরাইল উপজেলার সিদ্বেশরী গ্রামের হাসান আলী। আর এই খননকৃত পুকুরের জমিটি হাওরবেষ্টিত, পূর্বে ধানের জমি ছিল। দীর্ঘদিন ধরেই এই খনন কাজ চলছিল।
সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মনসুর, দেলোয়ার ও আতিকুল। তাদের মধ্যে দেলোয়ার ও আতিকুল আপন ভাই এবং মনসুর তাদের আপন চাচাতো ভাই। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টায় কাজের একপর্যায়ে পুকুরটির বাঁধ ভেঙে পাশের জমিতে থাকা পানি ঢুকে যায়। তখন খননকৃত ১৫ ফুট পুকুরটি পানিতে ভরে যায়।
সেই পানির প্রবাহে তলিয়ে যায় মনসুর, দেলোয়ার ও আতিকুল।এ সময় আতিকুল পানির নিচ থেকে বের হতে পারলেও মনসুর এবং দেলোয়ার বের হতে পারেননি। বুধবার দিবাগত রাত পৌনে ১টায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে কাউকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের পর দেলোয়ার ও মনসুরের মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করতে ৪ ঘন্টা সময় লাগে।
সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.এমরানুল ইসলাম বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদ ন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়া দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...