
চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
গত ২৩ জুন দুপুরে রাজধানীর গুলশান থানায় ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা এ মামলা দায়ের করেন। ২৫ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ববি। তার পক্ষে জামিন শুনানি করেন রাকিবুল হাসান রানা। শুনানি শেষে আদালত ২ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। মামলায় মির্জা আবুল বাশার নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
সোমবার (১ জুলাই) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাকিব উদ্দোজা ওয়াইএন সেন্টার এজিএম পদে প্রায় ২ মাস ধরে কর্মরত আছেন। ওই ভবনের সপ্তম তলায় ‘ভুবান’ নামের রেস্তোরাঁটি আবুল বাশার ও ববি প্রায় ২ মাস ধরে দখল করার চেষ্টা করছেন। রেস্তোরাঁর মালিক তাদের বারবার রেস্তোরাঁ ছেড়ে দিতে বললেও আসামিরা কর্ণপাত করেননি। মালিক গত ২৩ জুন সেখানে নতুন তালা লাগিয়ে দেন। দুপুর ১টার দিকে ভবনের মেইন গেইট আটকানো ছিল এবং পকেট গেটে নিরাপত্তাকর্মী বসে ছিলেন। নিরাপত্তাকর্মী গেট খুলে দেওয়ার আগেই আবুল বাসার গাড়ি দিয়ে মেইন গেট ভেঙে প্রবেশ করেন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। তখন সাকিবের সহকর্মী তাতে বাধা দিলে আবুল বাশার তাকেও গাড়িচাপা দিতে যান। তখন তিনি সরে গেলে গাড়ি থেকে নেমে তাকে মারধর করেন আবুল বাশার। সাকিব বাধা দিলে ববি ও আবুল বাসার তাকে (সাকিব) হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট করেন এবং তার পকেটে থাকা ১ লাখ টাকা নিয়ে নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...