
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কৌশলগত জাতীয় লক্ষ্য অর্জনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতা গুরুত্বপূর্ণ।
রোববার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এ অংশগ্রহণকারী একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে এ কথা বলেন পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গভীর বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়।
পররাষ্ট্রসচিব বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় কূটনীতির অগ্রণী ভূমিকার ওপর জোর দেন। তিনি কৌশলগত জাতীয় লক্ষ্য অর্জনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
এছাড়া মাসুদ বিন মোমেন পেশাগত শিক্ষায় শ্রেষ্ঠত্বের জন্য সশস্ত্র বাহিনীর অঙ্গীকারের প্রশংসা করেন এবং জাতির প্রতি তাদের উৎসর্গের জন্য প্রশংসা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম কূটনীতি এবং নিরাপত্তার জটিল দিকগুলো নিয়ে আলোচনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী