
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (৩৫) নামের এক গাড়ী চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর শাহজিবাজার রেল ক্রাসিংয়ের পাশে ঘটনাটি ঘটে।
নিহত রাসেল আহমদ সিলেট জেলার জকিগঞ্জ পৌর এলাকার এক নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে। আহতরা হলেন শাহজিবাজার এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে আব্দুস সালাম খাঁন (৫৪) ও জকিগঞ্জ পৌর এলাকার মোস্তাক আহমেদের ছেলে সাজিদুর রহমান (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে আহত সাজিদুর তার বাবা মোস্তাক আহমেদসহ পরিবারের আটজন সদস্য নোহা গাড়ি ভাড়া নিয়ে তার খালু শাহজিবাজার এলাকার আহত আব্দুস সালামের বাড়িতে বেড়াতে আসেন।
রেল লাইনের পাশে গাড়ি পার্কিং করে সবাই আত্মীয় বাড়িতে চলে গেলে সাজিদকে সাথে নিয়ে সালাম গাড়ির চালককে নিতে গাড়ির পাশে আসেন। চালকসহ তারা বাড়ি ফিরার পথে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়।
এ সময় বিকট শব্দে বজ্রপাত তাদের উপর পড়ে। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাড়ি চালক রাসেলকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। ওপর দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...