
শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে এই বাজেট অনুষ্ঠানের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন হিসাব রক্ষক কর্মকর্তা এইচএম সেলিম আলম।
২০২৪-২৫ অর্থ বছরের ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট এর মধ্যে রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় ব্যয় ও ১৮ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় এবং সরকারি মঞ্জুরী, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লক্ষ ৪১ হাজার ১৮৯ টাকা আয় ও জয় ধরা হয়েছে ৭৯ কোটি ৯৬ লক্ষ ৬ হাজার টাকা।
এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আহসুল আলম নাহিদ।
এছাড়া অন্যানের মধ্যে ১ নং প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম, পৌর সচিব আবু লাইস মোঃ বজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...