
শেরপুর নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
গতকাল বুধবার(২৬ জুন) মধ্যরাত ২ঃ৪৫ মিনিটে উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া এলাকা হতে ৭৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার সমশ্চূড়া এলাকার আঃ করিমের পুত্র মোতালেব (৪৫) ও অন্যজন একই এলাকার বছি মিয়া’র ছেলে মোহাম্মদ আলী(৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
এসময় সেই এলাকায় তল্লাশি চালিয়ে ৩৫ পিস ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের (৭৫০এমএল) ভারতীয় বোতল ও ৪৪ পিস একই ব্র্যান্ডের (৩৭৫এমএল) ভারতীয় বোতল সহ সর্বমোট ৭৯ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে মোতালেব ও মোহাম্মদ আলী’কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত একজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...