
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিকসহ টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত। খুলেছে ব্যাংক বিমা ও শেয়ারবাজার। তবে মেট্রোরেলে এখনো ছুটির আমেজ কাটেনি। অফিস-আদালত খোলা হলেও সকালের সেই চিরচেনা ভিড় নেই মেট্রোরেলে। এছাড়া আজ সকাল থেকে পূর্বঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে।
বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের মেট্রোরেল স্টেশন ঘুরে দেখা যায়, ভেতরে নেই চিরচেনা ভিড়। টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম) এবং কাউন্টারগুলোর সামনেও যাত্রীদের তেমন সিরিয়াল নেই। যারা আসছেন তারা স্বল্প সময়ের মধ্যেই টিকিট কেটে গন্তব্যের উদ্দেশ্যে পেইড এরিয়ায় প্রবেশ করতে পারছেন।
অপরদিকে, সরকার নির্ধারিত নতুন অফিসের সময়সূচির কারণে মেট্রোরেল চলাচলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন করা হয়েছে। যা আজ সকাল থেকেই কার্যকর করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক নতুন সময়সূচি সম্পর্কে জানিয়েছেন, গত ৬ জুন সরকার থেকে অফিসের সময়সূচি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। সেজন্য মেট্রোরেল চলাচলের জন্যও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সে অনুযায়ী, উত্তরা উত্তর থেকে থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতো স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট। আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে হবে ৮ মিনিট।
আবার বেলা ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার। এসময় হেডওয়ে হবে ১২ মিনিট।
আবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এসময় হেডওয়ে হবে ৮ মিনিট। রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় মেট্রোরেলের হেডওয়ে হবে ১০ মিনিট।
তিনি আরও জানান, মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১০ মিনিট। সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এসময় হেডওয়ে হবে ৮ মিনিট। দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৪ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক। এসময় হেডওয়ে হবে ১২ মিনিট।
আবার বিকেল ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এসময় হেডওয়ে হবে ৮ মিনিট। রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট।
তবে নতুন সময়সূচি কার্যকর হলেও আগের মতোই সাপ্তাহিক বন্ধ শুক্রবার থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...