
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বিএমডিসি ছাড়া কারো ভুল চিকিৎসা হয়েছে এ কথা বলারও কারোর অধকিার নেই। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যক্কারজনক।
ভুল চিকিৎসার নামে কোনো চিকিৎসকের গায়ে হাত তোলার অধিকার কারোর নেই বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৫ জুন) সকালে ঢাকা মেডিকেলে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময়য় স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কয়টি ঘটনা তিনি মন্ত্রী হওয়ার প্রত্যেকটি ঘটনাই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন জানিয়েছেন তিনি। এবং তাদের গ্রেফতার করতেও বলেছেন। কারণ এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, একজন চিকিৎসককে ভুল চিকিৎসার নাম করে মারধর করবে।
বর্হিবিশ্বে বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা আছে। সেটি ধরে রাখতে হবে। এজন্য নতুন শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো চিকিৎসক হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ৮১তম ব্যাচের ৩৬০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী