
নওগাঁর রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান।
স্টেশন মাস্টার হাফিজুর বলেন, দিনাজপুর থেকে সকালে ৯টায় ছেড়ে আসে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনেটি। বেলা ১১টায় রাণীনগর শাহগোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে নীলফামারী ও দিনাজপুরের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার হাফিজুর আরও বলেন, খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগি মেরামত শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...